পোস্টগুলি

।। চা এর সাথে 'টা' না হলে খুব একটা জমে না , আর এই ''টা'' এর জগতে দীর্ঘদিন রাজ করছে, বাঙ্গালীর কোম্পানি ‘বিস্কফার্ম' ।।

ছবি
সকালে উঠে যখন এক কাপ চা নিয়ে বসি তখন মনে  হয় এর সাথে দুটো বিস্কুট হলে মন্দ হয় না। অথবা অফিসে বসে এক কাপ চায়ে চুমুক দিয়ে মনে হয় একটা টোস্ট বা মেরি বিস্কুট হলে ভালই হয় , পেট টাও একটু  ভরে মুখটাও ভাল লাগে , পাড়ার মোড়ে যখন আড্ডা দিই তখন চায়ের সাথে হরেক রকম স্বাদের বিস্কুট হলে আড্ডাটা সত্যিই জমে যায় । এই বিস্কুট তৈরী করেই কৃষ্ণদাস পাল থেকে হয়ে উটলো কে. ডি. এবং  ২০০০ সালে শুরু হল ‘সাজ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’,যে কোম্পানির প্রধান প্রোডাক্ট হল ‘বিস্কফার্ম বিস্কুট’।  কৃষ্ণদাস পাল ছিলেন বর্ধমান গ্রামের ছেলে । কলকাতায় আসার পর  পড়াশোনার সাথে সাথে বাবার কাজে সাহায্য ও করতেন । পড়াশোনায় ভালো থাকার জন্য আইন নিয়েও পড়াশোনা করেন । পড়াশোনার গণ্ডি পার করার পর কৃষ্ণ দাস পাল তার বাবার ইচ্ছায় ব্যাবসায় মন দেন । শুরু করলেন বাবার তৈরী ডিস্ট্রিবিউশন হাউস থেকে । এরপর কেমিক্যালসের ডিরেক্টর সমরেশ দাশগুপ্ত  মারা গেলে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে সেই কোম্পানির শেয়ার কিনে নেন কৃষ্ণদাস।  কিন্তু  কিছদিন পরেই এই শেয়ার বিক্রি করে দিতে হয় বিভিন্ন শত্র...

।। আপনার পছন্দের চ্যানেল গুলি দেখার জন্য আর নির্ভর করতে হবে না কেবল টিভি অপারটারদের উপর ।।

ছবি
নিজের চ্যানেল দেখবার জন্য আর অন্যের ওপর নির্ভশীল হতে হবে না,নিজের চ্যানেল নিজেই বাছতে পারবেন ঘরে বসে ।  এবার থেকে গ্রাহকদের ডিটিএইচ বা কেবল টিভি অপারটারদের উপর নির্ভরশীল হওয়ার দিন শেষ।  টেলিকম রেগুলেটারি অথোরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই নিয়ে হাজির হয়ে গিয়েছে চ্যানেল সিলেক্টর অ্যাপ (Channel Selector App)। এই অ্যাপটির মাধ্যমে আপনি চ্যানেলে বাছাই, নির্বাচন এবং বাদ দিতে পারবেন। এই অ্যাপ পাওয়া যাচ্ছে iOS এবং গুগল প্লে স্টোরে।এখনও অব্দি চারটি ডিটিএইচ অপারেটার-টাটা স্কাই, ডিশ টিভি, ডিটুএইচ এবং সিটি নেটওয়ার্ক, এই পরিষেবা চালু হয়েছে।  বাকি ১২টি এমএসও-এই পরিষেবা চালুর করবার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এপ্রিলেই এই অ্যাপ লঞ্চ করবার কথা ছিল তবে করোনা সংকটের কারণে এই পরিষেবা চালু হয়নি।ট্রাইয়ের তরফে জানা হয়েছে ,  পছন্দের চ্যানেল গ্রাহকরা সহজেই বেছে নিতে পারবেন এই অ্যাপ থেকে পাশাপাশি চলতি প্যাকেও পরিবর্তন করতে পারবেন , তবে চালু কোনও চ্যানেল বন্ধ করতে চাইলে রিচার্জের মেয়াদের শর্ত মানতে হবে গ্রাহককে।  এই অ্যাপ কীভাবে ব্যবহার করবেন তার নিয়ম ::-- ১. প্রথমে আপনি অ্যান্ড্রয়েড...

চটপট রান্নার কিছু রেসিপি ! যা ভোজন রসিকদের হয়ত সত্যিই ভালো লাগবে । রান্না পর্ব (১)

ছবি
১। মাছের ডালনা উপকরণ : রুই মাছ ঃ ৫ টুকরাে (৫০০ গ্রাম); হলুদ গুঁড়া ১ চা-চামচ; সরষের তেল ঃ ১/২ কাপ; নুনঃ স্বাদমতাে; কাঁচা লঙ্কা  ১০টি। প্রণালীঃ রুই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন। এর মধ্যে কাঁচা সরষের তেল ২ টেবিল চামচ দিন। এবার একটি পাত্রে বেশি করে জল ঢেলে এই মশলামাখা মাছ ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাত্রে ফুল আঁচে বসিয়ে দিন। মাঝে মাঝে একটু একটু করে সরষের তেল দেবেন। ঝােল একদম শুকিয়ে গা মাখা-মাখা হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ৩।  ডিমের ডালনা উপকরণঃ ডিম ও ২ টি: পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ; আদা বাটাঃ ১ টেবিল চামচ; রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১/২ চামচ; লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ; গরম মশলা গুঁড়ােঃ ১/২ চামচ; সরিষার তেল ও ৩ টেবিল চামচ, নুন স্বাদমতো; চিনি ১ চা-চামচ। প্রণালীঃ একটি প্যান গরম করে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ বাটা দিন। একটু লাল রং হলে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিন। হলুদ গুঁড়াে ও লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জলের ছিটে দিন। নুন দিন, চিনি দিন। মশলা কষে তেল বের হলে জল দিন। ডাল ফুটে উঠলে খুব সাবধানে তার মধ্যে একটা একট...

5000mAh এর ব্যাটারির সাথে চারটি ক্যামেরা দিয়ে সেল স্টার্ট হচ্ছে 24 জুন , শুধুমাত্র flipkart এ,,,

ছবি
এক নজরে দেখে নেওয়া যাক----  • Motorola One Fusion+ এ থাকছে  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর   • 6.5 inch ফুল স্ক্রীন Full HD+ ডিসপ্লে   • Android 10 অপারেটিং সিস্টেম   • 5000mAh ব্যাটারি (Lithium Polymer )  • Qualcomm Snapdragon 730G Processor  Flipkart এ 24th June থেকে  ধামাকা সেল শুরু হচ্ছে   Motorola One Fusion+এর। এই ফোনে  Qualcomm Snapdragon 730G Processor  চিপসেট পেয়ে যাচ্ছেন  আপনারা 6GB RAM এর সাথে । প্রাইমারি  ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 5000 mAh ব্যাটারি। এর যে ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে সেটি ফুল ডিসপ্লের  সাথে HD + ডিসপ্লে এবং সাথে থাকছে Hi-Fi স্পিকার, এ ছাড়াও High-res zoom এর সাথে Quad Camera পেয়ে যাচ্ছেন এই মোবাইলে।   Motorola One Fusion+  -এর দাম Motorola One Fusion+ -পাওয়া যাচ্ছে 16,999/- টাকায় । 6GB  RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এবং এটি পাওয়া যাবে " ব্লু এবং হোয়াইট " রংএর। তিনটি কার্ড স্লট থাকছে। এই ফোনের বিক্রী ...

কিছুদিনের মধ্যেই বাজারে আকাল পরতে পারে বাঙ্গালীর প্রীয় মাছ !!!!!

ছবি
করোনা আবহে মাছের দাম দিনকে দিন বাড়ছে।যে মাছ আগে সাধারণত 150 - 200 মধ্যে ঘোরা ফেরা করতো সেটি এখন 250 - 350 অবধি দাম চড়েছে। বাঙালির প্রিয় মাছ কাতলা , রুই , বাটা , পাপদা ধীরে ধীরে আরো দাম বাড়তে পারে এবং মাছ চাষীরা আশঙ্খা করছে  হয়ত বাজার থেকে উধাও হতে পারে বাঙালির প্রীয় মাছগুল ।  কারণ হিসাবে মাছ চাষীরা জানাচ্ছে লকডাউন এর জন্য  দুই মাস মাছ চাষে খুবই সমস্যায় পড়তে হয়েছে এবং ডিম ফুটাতেও দেরি হয়েছে । এছাড়াও তারা জানাচ্ছে সব জিনিসের দাম একটু বেড়ে যাওয়ায় অসুবিধা দেখা দিয়েছে ।  বেশি ওজনের মাছ যোগান দেওয়া এখনই যাচ্ছে না বলে জানি়েছে চাষীরা । তবে মাছের এহেন  সমস্যা তাড়াতাড়ি মেটানোর জন্য মাছ চাষীরা বিশেষ নজর কথা জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন আশা করা যায় এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে ।

।। ঘরের টাইলস কিভাবে পরিষ্কার করবেন সহজ উপায়ে ।।

ছবি
অ্যামোনিয়া -এক বালতি গরম জলের মধ্যে ১/৪ কাপ অ্যামোনিয়া মেশান। এবার এটা দিয়ে ঘর মুছে ফেলুন, ময়লা দূর করতে অ্যামেনিয়া বেশ কার্যকর। এমনকি টাইলস দ্রুত চকচকে করতে এটি খুব কার্যকরি। মাউথওয়াশ সলিউশন -এক বালতি হালকা গরম জলে মাউথওয়াশ যুক্ত করুন এবং টাইলস মেঝে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে এই মিশ্রণটি ব্যবহার করুন। এই মিশ্রণটি টাইলস বা ভিনিলের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে তবে কাঠের মেঝেগুলির পক্ষে এটি ভাল নয়। ভিনেগার -এক বালতি গরম জলের মধ্যে হাফ কাপ ভিনেগার মিশিয়ে টাইলস মোছা হলে দাগ দূর হওয়ার পাশাপাশি টাইলসের ব্যাকটেরিয়াও ধ্বংস হবে। ভিনিগার খুবই কার্যকরী উপাদান। বেকিং সোডা -ঘরের টাইলসের খুব বেশি দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকরী।  বেকিং সোডা এবং গরম জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার একটি টুথ ব্রাশে পেস্টটি লাগিয়ে দাগের স্থানে ঘষুন। এভাবে ১০ মিনিট রাখুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। টাইলসের কোণায় কোন দাগ থাকলে এইভাবে পরিষ্কার করতে পারবেন।

বাজারে চলে এলো Realme Narzo 10A

ছবি
এক নজরে দেখে নেওয়া যাক----   • Realme Narzo 10A তে থাকছে  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর   • 20:9 ফুল স্ক্রীন  mini-drop ডিসপ্লে  • Android 10 অপারেটিং সিস্টেম   • 5000mAh ব্যাটারি  • 18w ফাস্ট চার্জ    ভারতের বাজারে চলে এলো Realme Narzo 10A । এই ফোনে MediaTek Helio G70 চিপসেট পেয়ে যাচ্ছেন আপনারা LPDDR4X RAM এর সাথে । প্রাইমারি  ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 5000 mAh ব্যাটারি। এর যে ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে সেটি ফুল ডিসপ্লের  সাথে mini-drop ডিসপ্লে এবং রিভার্স চার্জিং এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এ ছাড়াও 4cm সুপার মেক্রো লেন্স পেয়ে যাচ্ছেন এই মোবাইলে। Realme  Narzo 10A -এর দাম Realme Narzo 10A -পাওয়া যাচ্ছে 8,499/- টাকায় । 3GB  RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এবং এটি পাওয়া যাবে " ব্লু এবং হোয়াইট " রংএর। তিনটি কার্ড স্লট থাকছে। ইতিমধ্যেই এই ফোনের বিক্রী শুরু হয়েছে । 12 জুন এই ফোন আবার বিক্রি শুরু হবে। Realme Narzo 10A স্পেসিফিকেশন   • ডিসপ্লে --- এই ফোনে 6.5 ইঞ্চি LCD মাল...

।।স্বামী বিবেকানন্দ- র স্মৃতি চারণা।। অনেক অজানা ঘটনা জানার আছে আমাদের ।

ছবি
 •        স্বামীজি-র  ভয়-কে জয় করার বিধান ১৮৮৭ সালে স্বামী প্রেমানন্দ কে সঙ্গী করে গিয়েছিলেন বারাণসী। একদিন রাস্তা দিয়ে হাঁটছেন স্বামীজি। হঠাই বেশ কয়েকটি বানর তাড়া করল স্বামীজিকে।  তিনি ছুটতে শুরু করে। কিন্তু বানর গুলোও তাঁর পেছনে ছুটতে থাকে । এমন সময় একজন বৃদ্ধ সন্যাসী বললেন, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও'| থমকে গেলেন স্বামীজি। সাহসে করে ঘুরে দাঁড়ালেন। বানরগুলো দাঁড়িয়ে পড়ল। তারপর একটু পরে ছুটে পালাল। এই ঘটনা থেকে একটা শিক্ষা পেয়েছিলেন স্বামীজি তা হলো যেটি খারাপ তার মুখোমুখি যদি দাঁড়ানো যায় তাহলে সেটিও পালানোর পথ খুঁজে। পরে নিউইয়র্কে বক্তৃতা দিতে গিয়ে উল্লেখও করেছিলেন বিষয়টির। বলেছিলেন, 'ভয়ঙ্কর মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে সম্মুখীন হও। জীবনের দুঃখ, কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না, এই বানরগুলোর মতোই তারা তখন আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে-প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনও জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা বিপত্তি এবং অজ্ঞতাই...

সাফল্য পাওয়ার কোনও শর্টকাট পথ নেই

ছবি
১৬ নভেম্বর ২০১৩ , শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর নির্ঘাৎ   চিনচিনে ব্যথা অনুভব করেছিল সে দিনের শচীন । সেই অনুভবের সাক্ষী ছিলেন তিনি একা। যা অন্য কারও সঙ্গে শচীন ভাগ করে নিতে পারবেন না। অবশেষে  প্রায় সিকি শতাব্দী স্থায়ী শচীন যুগের অবসান হল। শনিবার মধ্যাহ্নে ক্রিকেট থেকে শচীনের চিরবিদায়ের লগ্নে সাক্ষী থাকল ওয়াংখেড়ে স্টেডিয়াম। গ্যাব্রিয়েলের মিডল স্টাম্প উপড়ে দিয়ে মহম্মদ সামি মাত্র ৪৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের উপর ইতি টেনে দেন ১৮৭ রানে। ১২৬ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে শচীনের বিদায়ী সিরিজ ভারত জিতে নিল ২-০ তে। অতঃপর পুরস্কার বিতরণের পর  শচীনের হাতে মাইক তুলে দিলেন রবি শাস্ত্রী। তখনও ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি ছেড়ে যাননি একজনও। ‘শচীন...শচীন’ স্লোগান উঠছে চারিদিক । আবেগে কেঁপে উঠল শচীনের গলা। মাইক হাতে তার প্রথম বাক্য—‘ফ্রেন্ডস, সেটেল ডাউন। নইলে আমি আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ব। এতদিন ক্রিকেট মাঠের ২২ গজের মধ্যে আমার জীবন ছিল । কেন্দ্রীভূত। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই সুন্দর সফরের আজ অবসান হতে চলেছে। ধন্যবাদ জানানোর জন্য । আ...

এ এক আরেক পৃথিবী,সব কিছুই আলাদা , আলাদা আকাশ , আলাদা আবহাওয়া , মেঘাচ্ছন্ন.....

ছবি
সম্প্রতি চীনের চঙকিং প্রদেশে  এমন এক গুহা, যে গুহার এক আলাদা আবহাওয়া রয়েছে। পৃথিবীতে যেমন আকাশ রয়েছে। আকাশে মেঘ এবং কুয়াশা রয়েছে। তেমনি এই গুহার ভেতরেও রয়েছে এক আকাশ আলাদা আবহাওয়া ,সেই আকাশে রয়েছে মেঘ ও কুয়াশা। গুহাটির মধ্যে খাল, বিল, পাহাড়সহ  অনেক কিছু। চীনের এই গুহাটির নাম ‘ইয়ার ওয়াং ডং’। চঙকিং প্রদেশের বাসিন্দারা অনেক আগে থেকেই গুহাটি সম্পর্কে জানতেন। স্থানীয় বাসিন্দাদের গুহাটির সামান্য ভিতরে যাতায়াতও ছিল। যে কারণে ‘ইয়ার ওয়াং ডং’ গুহাটি সম্পর্কে মানুষের অজানা ছিল। গুহা বিশেষজ্ঞ এবং ফটোগ্রাফারদের সমন্বয়ে গঠিত একটি দল ‘ইয়ার ওয়াং ডং’ গুহার গোপনীয়তা আবিষ্কার করেন এবং অনেক ছবির সন্ধান পাওয়া যায়। গুহা বিশেষজ্ঞ মতে গুহার ভিতরে মেঘ বালুকনা জলীয় বাষ্পসহ রয়েছে আলাদা আবহাওয়া যা অনেকটা শীতল। আবহাওয়ার পাশাপাশি আর্দ্রতাও শীতল।  এই গুহাটি 820 ফুট উচ্চতা। শোনা যায় গুহার ভেতরে জলের স্বাদ নোনতা।