।। ঘরের টাইলস কিভাবে পরিষ্কার করবেন সহজ উপায়ে ।।
অ্যামোনিয়া-এক বালতি গরম জলের মধ্যে ১/৪ কাপ অ্যামোনিয়া মেশান। এবার এটা দিয়ে ঘর মুছে ফেলুন, ময়লা দূর করতে অ্যামেনিয়া বেশ কার্যকর। এমনকি টাইলস দ্রুত চকচকে করতে এটি খুব কার্যকরি।
মাউথওয়াশ সলিউশন-এক বালতি হালকা গরম জলে মাউথওয়াশ যুক্ত করুন এবং টাইলস মেঝে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে এই মিশ্রণটি ব্যবহার করুন। এই মিশ্রণটি টাইলস বা ভিনিলের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে তবে কাঠের মেঝেগুলির পক্ষে এটি ভাল নয়।
ভিনেগার-এক বালতি গরম জলের মধ্যে হাফ কাপ ভিনেগার মিশিয়ে টাইলস মোছা হলে দাগ দূর হওয়ার পাশাপাশি টাইলসের ব্যাকটেরিয়াও ধ্বংস হবে। ভিনিগার খুবই কার্যকরী উপাদান।
বেকিং সোডা-ঘরের টাইলসের খুব বেশি দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকরী। বেকিং সোডা এবং গরম জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার একটি টুথ ব্রাশে পেস্টটি লাগিয়ে দাগের স্থানে ঘষুন। এভাবে ১০ মিনিট রাখুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। টাইলসের কোণায় কোন দাগ থাকলে এইভাবে পরিষ্কার করতে পারবেন।




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন