আসুন,আজকের আমরা জেনে নেব ২০০ টাকার কম কোন প্রিপেড প্ল্যানগুলি আছে এবং তাদের সময়সীমা কতদিনের
ভারতের বাজারে একচেটিয়া ব্যাবসা করা টেলিকম কোম্পানি গুলি সবসয়ই চেষ্টা করে নিত্য নতুন প্ল্যান বার করে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে । আমরা সকলেই চেষ্টা করি কিভাবে মোবাইলের বিলটি একটু কম করা যায় । কারুর কম ডেটা লাগে আবার কারুর বেশি ফোন করতে লাগে । তাদের কথা চিন্তা করে কোম্পানি গুলি তাদের প্রিপেড প্ল্যানগুলি নানারকম ভাবে সাজিয়ে থাকে । আসুন আজকের আমরা জেনে নেব ২০০ টাকার কম কোন প্রিপেড প্ল্যানগুলি আছে এবং তাদের সময়সীমা কতদিনের ।
ভোডাফোন প্রিপেড প্ল্যান:
ভোডাফোনের মাসিক ২০০ টাকার কমে তিনটি রিচার্জ প্ল্যান আছে। সেগুলি হল ১৪৯ টাকা, ১২৯ টাকা এবং ১৯৯ টাকা। ১৪৯ টাকা ও ১২৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানে দৈনিক ২ জিবি ডাটা,বিনামূল্যে কল যেকোনো নেটওয়ার্কে, দৈনিক ৩০০ টি এসএমএস এর সুবিধা পাবেন। ১৪৯ টাকার প্ল্যানটি ২৮ দিনের জন্য এবং ১২৯ টাকার প্ল্যানটি ২৪ দিনের জন্য বৈধ থাকবে। খুব ভালো
প্ল্যান হিসাবে ১৯৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানে ২৪ দিনের জন্য দৈনিক ১ জিবি ডাটা, বিনামূল্যে কল যেকোনো নেটওয়ার্কে, দৈনিক ৩০০ টি এসএমএস করতে পারবেন। এছাড়াও রিচার্জ করলে ২৪ দিনের জন্য বিনামূল্যে ভোডাফোন প্লে ও Zee5 এর সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।
এয়ারটেল প্রিপেড প্ল্যান:
এয়ারটেলও ২০০ টাকার কমে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রিপেড প্ল্যান বার করেছে যেমন ৯৮ টাকা, ১৪৯ টাকা এবং ১৭৯ টাকা। ৯৮ টাকার প্ল্যানটি প্রধানত একটি টপ-আপ প্ল্যান যাতে ২৮ দিনের জন্য আপনি মোট ৬ জিবি ডাটা পাবেন। ১৪৯ টাকা ও ১৭৯ টাকার প্ল্যানগুলিতে ২৮ দিনের জন্য দৈনিক ২ জিবি ডাটা, যেকোনো নেটওয়ার্কে সীমাহীন কল, দৈনিক ৩০০ টি এসএমএস এর সুবিধা পাবেন।
রিলায়েন্স জিওর প্রিপেড প্ল্যান:
রিলায়েন্স জিওর মাসিক ২০০ টাকার কমে তিনটি প্রিপেইড রিচার্জ প্ল্যান আছে। সেগুলি হল ১৯৯ টাকা, ১৪৯ টাকা এবং ১২৯ টাকা। ১২৯ টাকার রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য োট ২ জিবি ডাটা, ৩০০টি এসএমএস, বিনামূল্যে জিও টু জিও কল, ১০০০ মিনিট জিও টু নন জিও কল এর সুবিধা উপভোগ করতে পারবেন। ১৯৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানে আপনি দৈনিক ১.৫জিবি ডাটা, বিনামূল্যে জিও টু জিও কল, ১০০০ মিনিট জিও টু নন জিও কল এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা পাবেন ২৮ দিনের জন্য। ১৪৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানে আপনি দৈনিক ১ জিবি ডাটা, বিনামূল্যে জিও টু জিও কল, ৩০০ মিনিট জিও টু নন জিও কল এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা পাবেন ২৮ দিনের জন্য।
এই প্রিপেড প্ল্যানগুলি গ্রাহকের চাহিদামতো পরিবর্তন করে কোম্পানিগুলো । এরফলে গ্রাহকও তাদের পছন্দমত প্রিপেড প্ল্যান বেছে নিতে পারে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন