।। এবার সবচেয়ে কম দামে সকলের জন্য জিও নিয়ে এল JIO PHONE 5 ।।
ভারতের টেলিকম বাজারে একাধারে জনপ্রিয় ব্র্যান্ড হলো আম্বানির জিও। এবার JioPhone 5 বাজারে আনতে চলেছে সংস্থাটি । সূত্রের খবর, এই ফোনের দাম খুবই কম থাকবে । তাই গরীব থেকে বড়োলোক সককেই এই ফোন ব্যাবহার করার সুবিধা পাবে।
রিলায়েন্স জিও JioPhone 5 এ এক্সট্রা অ্যাপ্লিকেশন রাখছে না। যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া হচ্ছে। এই ফোনে ছোটো একটি এলসিডি প্যানেল থাকছে কিন্তু ওয়াইফাই ও ব্লুটুথের কোনও অপশন নেই। কমানো হচ্ছে স্টোরেজও। এছাড়া এই ফোনে ক্যামেরা থাকার সম্ভাবনা নেই।
ভারতের বাজারে JioPhone ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই ফোন যখন প্রথমবার বাজারে লঞ্চ করেছিল তখন তার দাম ছিল মাত্র ৯৯৯ টাকা। এখন এই ফোনের দাম কমে দাঁড়িয়েছে ৬৯৯ টাকায়। এই ফোনে জিও সিম ব্যাবহারের পাশাপাশি ছিল LTE এর সুবিধা মিলতো।
JioPhone 5 ফোন কবে বাজারে আসছে বা এই ফোনের দাম কত হতে পারে এই বিষয়ে সংস্থার তরফে কিছু বলা হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন চলতি বছরের শেষের দিকে JioPhone 5 বাজারে আসতে চলেছে।
JioPhone, JioPhone 2 এর মতো JioPhone 5 এও VoLTE কল করতে পারবেন গ্রাহকেরা। জিও সিম ব্যবহারকারীদের জন্য থাকছে বিনামূল্যে কলিং এর সুবিধা। কিন্তু অন্য নেটওয়ার্কে কল করতে গেলে রিচার্জ করা জরুরি। এছাড়াও এই ফোনে ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে গ্রাহককে ইন্টারনেট প্যাক রিচার্জ করতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন