।। 'মোস্ট অ্যাওয়ার্ডেড স্কুটার অফ ইন্ডিয়া' তকমাও পাওয়া TVS NTORQ 125 এর নতুন এডিশন লঞ্চ হলো RACE EDITION ।।
'মোস্ট অ্যাওয়ার্ডেড স্কুটার অফ ইন্ডিয়া' তকমাও পেয়েছে TVS NTORQ 125। কম বাজেটেই আধুনিক স্পেসিফিকেশনস ও দুর্দান্ত লুকসের সাথে TVS লঞ্চ করল তাদের জনপ্রিয় স্কুটার এর দ্বিতীয় এডিশন ।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের বাজারে এসেছিল TVS NTORQ 125। তার পরেই TVS NTORQ 125 ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। NTORQ-এর নতুন রেস এডিশনে কালার এর সাথে সাথে হেট লাইটেও কিছু পরিবর্তন আনা হয়েছে ।
গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছিল TVS NTORQ 125। । তার পর থেকেই এই স্কুটারের চাহিদা তুঙ্গে। বর্তমান যুগের কথা মাথায় রেখে TVS NTORQ 125-এর ডিজাইন স্পোর্ট ও আধুনিক ডিজাইন রেখেছে সংস্থা। ১২৪.৭৯ সিসি-এর রেস এডিশন NTORQ-এর ইঞ্জিনে থাকছে ৯.৪ পিএস ও ১০.৫ এনএম টর্ক।
এখনও পর্যন্ত ৭টি রঙে পাওয়া যেত TVS NTORQ 125। ম্যাট ইয়েলো, ম্যাট হোয়াইট, ম্যাট রেড, মেটালিক ব্লু, মেটালিক গ্রে ও মেটালিক রেড ও ম্যাট সিলভার রঙে পাওয়া যায় TVS NTORQ 125। NTORQ 125-কে আরও একটি আকর্ষণীয় মাল্টিকালার রেস এডিশন লঞ্চ করল সংস্থা।
দাম ৬২,৯৯৫ টাকা(এক্স-শোরুম)। প্রি-বুক চলছে কিছু জায়গা থেকে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন