।। আপনার পছন্দের চ্যানেল গুলি দেখার জন্য আর নির্ভর করতে হবে না কেবল টিভি অপারটারদের উপর ।।

নিজের চ্যানেল দেখবার জন্য আর অন্যের ওপর নির্ভশীল হতে হবে না,নিজের চ্যানেল নিজেই বাছতে পারবেন ঘরে বসে ।  এবার থেকে গ্রাহকদের ডিটিএইচ বা কেবল টিভি অপারটারদের উপর নির্ভরশীল হওয়ার দিন শেষ।  টেলিকম রেগুলেটারি অথোরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই নিয়ে হাজির হয়ে গিয়েছে চ্যানেল সিলেক্টর অ্যাপ (Channel Selector App)। এই অ্যাপটির মাধ্যমে আপনি চ্যানেলে বাছাই, নির্বাচন এবং বাদ দিতে পারবেন। এই অ্যাপ পাওয়া যাচ্ছে iOS এবং গুগল প্লে স্টোরে।এখনও অব্দি চারটি ডিটিএইচ অপারেটার-টাটা স্কাই, ডিশ টিভি, ডিটুএইচ এবং সিটি নেটওয়ার্ক, এই পরিষেবা চালু হয়েছে।  বাকি ১২টি এমএসও-এই পরিষেবা চালুর করবার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

এপ্রিলেই এই অ্যাপ লঞ্চ করবার কথা ছিল তবে করোনা সংকটের কারণে এই পরিষেবা চালু হয়নি।ট্রাইয়ের তরফে জানা হয়েছে ,  পছন্দের চ্যানেল গ্রাহকরা সহজেই বেছে নিতে পারবেন এই অ্যাপ থেকে পাশাপাশি চলতি প্যাকেও পরিবর্তন করতে পারবেন , তবে চালু কোনও চ্যানেল বন্ধ করতে চাইলে রিচার্জের মেয়াদের শর্ত মানতে হবে গ্রাহককে।

 এই অ্যাপ কীভাবে ব্যবহার করবেন তার নিয়ম ::--

১. প্রথমে আপনি অ্যান্ড্রয়েড বা আইওএস স্পার্টফোন থেকে অ্যাপটি ডাউনলোড করবেন।

২.  অ্যাপটি ওপেন করলে  ডিটিএইচ সংস্থাগুলির নাম দেখতে পারবেন । নিজের সংস্থার নাম বেছে নেবেন।

৩. এরপর আপনি নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর  সেটটপ বক্সের নম্বর বা যা জানতে চাইবে তা লিখেদেবেন।

৪. এরপর আপনার ঐ মোবাইলে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। সেই OTP  দিয়ে দেবেন ।এরপর আপনার নির্বাচিত প্যাকটি এবং যে চ্যানেল গুলি বেছে ছিলেন সেটা দেখাবে এর সাথে কতো টাকার    চ্যানেল এর সাবস্ক্রিপসান সবই দেখাবে।

৫. এই অ্যাপ থেকেই নতুন চ্যানেল অ্যাড করতে এবং বাদ দিতে পারবেন । তবে সব ক্ষেত্রেই নিয়ম ও শর্তাদি মেনে চলতে হবে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্যামসাং নিয়ে আসলো খুবই সস্তায় এবং বড় ডিসপ্লের সাথে অ্যান্ড্রয়েড মোবাইল ।। Samsung G A01 Core

ওয়ানপ্লাস থেকে ওয়ানপ্লাস এবং ওয়ানপ্লাস থেকে অন্য ফোনে ডেটা ট্রান্সফার করার উপায়___

।। দুর্দান্ত পারফরম্যান্স এবং দুর্দান্ত ক্যামেরার সাথে নতুন কিছু অসাধারণ কালারের সাথে Samsung লঞ্চ করলো Samsung Galaxy Note 20 ।।

।। 'মোস্ট অ্যাওয়ার্ডেড স্কুটার অফ ইন্ডিয়া' তকমাও পাওয়া TVS NTORQ 125 এর নতুন এডিশন লঞ্চ হলো RACE EDITION ।।

আসুন,আজকের আমরা জেনে নেব ২০০ টাকার কম কোন প্রিপেড প্ল্যানগুলি আছে এবং তাদের সময়সীমা কতদিনের

"২০২৪ সালে নতুন মোবাইল লঞ্চ: সেরা ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির সাথে বাজারে আসছে একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন"