চটপট রান্নার কিছু রেসিপি ! যা ভোজন রসিকদের হয়ত সত্যিই ভালো লাগবে । রান্না পর্ব (১)
১। মাছের ডালনা
উপকরণ :
রুই মাছ ঃ ৫ টুকরাে (৫০০ গ্রাম); হলুদ গুঁড়া ১ চা-চামচ; সরষের তেল ঃ ১/২ কাপ; নুনঃ স্বাদমতাে; কাঁচা লঙ্কা ১০টি।
প্রণালীঃ
রুই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন। এর মধ্যে কাঁচা সরষের তেল ২ টেবিল চামচ দিন। এবার একটি পাত্রে বেশি করে জল ঢেলে এই মশলামাখা মাছ ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাত্রে ফুল আঁচে বসিয়ে দিন। মাঝে মাঝে একটু একটু করে সরষের তেল দেবেন। ঝােল একদম শুকিয়ে গা মাখা-মাখা হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
৩। ডিমের ডালনা
উপকরণঃ
ডিম ও ২ টি: পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ; আদা বাটাঃ ১ টেবিল চামচ; রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১/২ চামচ; লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ; গরম মশলা গুঁড়ােঃ ১/২ চামচ; সরিষার তেল ও ৩ টেবিল চামচ, নুন স্বাদমতো; চিনি ১ চা-চামচ।
প্রণালীঃ একটি প্যান গরম করে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ বাটা দিন। একটু লাল রং হলে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিন। হলুদ গুঁড়াে ও লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জলের ছিটে দিন। নুন দিন, চিনি দিন। মশলা কষে তেল বের হলে জল দিন। ডাল ফুটে উঠলে খুব সাবধানে তার মধ্যে একটা একটা করে ডিম ফাটিয়ে সরাসরি দিয়ে দিন। ঝােলের মধ্যে ডিমটা পােচের মত ভাসবে। গরম মসলা ছাড়িয়ে নামিয়ে নিন।
সুন্দর ভাবে পরিবেশন করুন গরম ভাতের সাথে।।
------------------------------------------------------------------------------
ভালো লাগলে সবাইকে শেয়ার করুন ।
আরো ভালো রান্নার আইডিয়া থাকলে শেয়ার করুন ।
------------------------------------------------------------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন