পোস্টগুলি

Smart Recipes লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চটপট রান্নার কিছু রেসিপি ! যা ভোজন রসিকদের হয়ত সত্যিই ভালো লাগবে । রান্না পর্ব (১)

ছবি
১। মাছের ডালনা উপকরণ : রুই মাছ ঃ ৫ টুকরাে (৫০০ গ্রাম); হলুদ গুঁড়া ১ চা-চামচ; সরষের তেল ঃ ১/২ কাপ; নুনঃ স্বাদমতাে; কাঁচা লঙ্কা  ১০টি। প্রণালীঃ রুই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন। এর মধ্যে কাঁচা সরষের তেল ২ টেবিল চামচ দিন। এবার একটি পাত্রে বেশি করে জল ঢেলে এই মশলামাখা মাছ ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাত্রে ফুল আঁচে বসিয়ে দিন। মাঝে মাঝে একটু একটু করে সরষের তেল দেবেন। ঝােল একদম শুকিয়ে গা মাখা-মাখা হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ৩।  ডিমের ডালনা উপকরণঃ ডিম ও ২ টি: পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ; আদা বাটাঃ ১ টেবিল চামচ; রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১/২ চামচ; লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ; গরম মশলা গুঁড়ােঃ ১/২ চামচ; সরিষার তেল ও ৩ টেবিল চামচ, নুন স্বাদমতো; চিনি ১ চা-চামচ। প্রণালীঃ একটি প্যান গরম করে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ বাটা দিন। একটু লাল রং হলে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিন। হলুদ গুঁড়াে ও লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জলের ছিটে দিন। নুন দিন, চিনি দিন। মশলা কষে তেল বের হলে জল দিন। ডাল ফুটে উঠলে খুব সাবধানে তার মধ্যে একটা একট...