।। ৬০০ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলের সুবিধা নিয়ে এলো BSNL ।।

ভারতীয় টেলিকম বাজারে প্রতিনিয়ত নতুন নতুন অফার গ্রাহকদের সামনে তুলে ধরছে টেলিকম সংস্থাগুলি ।  ধীরে ধীরে  টেলিকম বাজার দখল করেছে মুকেশ আম্বানির সংস্থা জিও। এরপর থেকেই আবার অন্যান্য সংস্থাগুলি নিজেদের জায়গা ফিরে পেতে নানান সুযোগ সুবিধা গ্রাহকদের সামনে তুলে ধরছে । ঠিক তেমনই BSNL এবার তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো একটি নতুন রিচার্জ প্ল্যান।
BSNL-এর তরফ থেকে আনা নতুন রিচার্জ প্ল্যানটির বৈধতা ৬০০ দিনের ।   এই রিচার্জে পাওয়া যাবে যেকোনো নেটওয়ার্কে কলিং, এসএমএসের সুবিধা। তবে এই রিচার্জ প্ল্যানটি বর্তমানে আন্দামান নিকোবর ও জম্মু-কাশ্মীরের গ্রাহকদের জন্য উপলব্ধ নেই। বাকি সমস্ত সার্কেলের গ্রাহকরা নতুন এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারেন ।
BSNL-এর এই রিচার্জ প্ল্যানটির পাওয়া যাচ্ছে ২৩৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য খুবই উপযুক্ত যারা ইন্টারনেটের সুবিধা ছাড়াই নিজেদের ফোন ব্যবহার করে থাকেন। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন BSNL থেকে যেকোন নেটওয়ার্কে কল করার জন্য প্রতিদিন ২৫০ মিনিট কলের সুবিধা। প্রতিদিন ১০০ টি করে এসএমএস। বৈধতা ৬০০ দিন। তবে এই রিচার্জে ইন্টারনেটের সুবিধা নেই। অর্থাৎ এই রিচার্জ করার পর যদি কেউ ইন্টারনেট চালাতে চান তাহলে তাকে আলাদা করে আবার রিচার্জ করতে হবে।  তাহলে আর অপেক্ষা কিসের আজই রিচার্জ করুন আর উপভোগ করুন আরো বেশি কলের সুবিধা ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্যামসাং নিয়ে আসলো খুবই সস্তায় এবং বড় ডিসপ্লের সাথে অ্যান্ড্রয়েড মোবাইল ।। Samsung G A01 Core

ওয়ানপ্লাস থেকে ওয়ানপ্লাস এবং ওয়ানপ্লাস থেকে অন্য ফোনে ডেটা ট্রান্সফার করার উপায়___

।। দুর্দান্ত পারফরম্যান্স এবং দুর্দান্ত ক্যামেরার সাথে নতুন কিছু অসাধারণ কালারের সাথে Samsung লঞ্চ করলো Samsung Galaxy Note 20 ।।

।। 'মোস্ট অ্যাওয়ার্ডেড স্কুটার অফ ইন্ডিয়া' তকমাও পাওয়া TVS NTORQ 125 এর নতুন এডিশন লঞ্চ হলো RACE EDITION ।।

আসুন,আজকের আমরা জেনে নেব ২০০ টাকার কম কোন প্রিপেড প্ল্যানগুলি আছে এবং তাদের সময়সীমা কতদিনের

"২০২৪ সালে নতুন মোবাইল লঞ্চ: সেরা ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির সাথে বাজারে আসছে একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন"