।। ৬০০ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলের সুবিধা নিয়ে এলো BSNL ।।
ভারতীয় টেলিকম বাজারে প্রতিনিয়ত নতুন নতুন অফার গ্রাহকদের সামনে তুলে ধরছে টেলিকম সংস্থাগুলি । ধীরে ধীরে টেলিকম বাজার দখল করেছে মুকেশ আম্বানির সংস্থা জিও। এরপর থেকেই আবার অন্যান্য সংস্থাগুলি নিজেদের জায়গা ফিরে পেতে নানান সুযোগ সুবিধা গ্রাহকদের সামনে তুলে ধরছে । ঠিক তেমনই BSNL এবার তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো একটি নতুন রিচার্জ প্ল্যান। BSNL-এর তরফ থেকে আনা নতুন রিচার্জ প্ল্যানটির বৈধতা ৬০০ দিনের । এই রিচার্জে পাওয়া যাবে যেকোনো নেটওয়ার্কে কলিং, এসএমএসের সুবিধা। তবে এই রিচার্জ প্ল্যানটি বর্তমানে আন্দামান নিকোবর ও জম্মু-কাশ্মীরের গ্রাহকদের জন্য উপলব্ধ নেই। বাকি সমস্ত সার্কেলের গ্রাহকরা নতুন এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারেন । BSNL-এর এই রিচার্জ প্ল্যানটির পাওয়া যাচ্ছে ২৩৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য খুবই উপযুক্ত যারা ইন্টারনেটের সুবিধা ছাড়াই নিজেদের ফোন ব্যবহার করে থাকেন। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন BSNL থেকে যেকোন নেটওয়ার্কে কল করার জন্য প্রতিদিন ২৫০ মিনিট কলের সুবিধা। প্রতিদিন ১০০ টি করে এসএমএস। বৈধতা ৬০০ দিন। তবে এই রিচা...