।। ভারতীয় মোবাইল বাজারে খুব শীগ্রই জিও আর গুগল একসাথে জোট বেঁধে নিয়ে আসতে চলেছে একটি সস্তা ইন্ডিয়ান মোবাইল ।।

ভারতীয় মোবাইল বাজারে খুব শীগ্রই জিও আর গুগল একসাথে জোট বেঁধে নিয়ে আসতে চলেছে একটি সস্তা ইন্ডিয়ান মোবাইল। গুগল আর জিও মিলে অ্যান্ড্রয়েড এর একটি সস্তা ফোন বাজারে লঞ্চ করবে। এই ঘোষণার পরেই ভারতীয় বাজারে চীনের কোম্পানি গুলো বড়সড় ধাক্কা খায়।
ভারতীয় বাজারে চীনের কোম্পানি গুলোর বেশ প্রভাব রয়েছে। জিও যখন থেকে লঞ্চ হয়েছে, তখন থেকে ভারতীয় বাজারে ইন্টারনেট, ডেটা আর কলিংয়ে এক বিশাল পরিবর্তন এসেছে। এবার রিলায়েন্স জিও ভারতীয় বাজারে স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর এরজন্য জিও গুগল এবং কোয়ালকমের সাথে অংশীদারিত্ব করেছে। জিওর এই নতুন পরিকল্পনার চীনের মোবাইল কোম্পানি গুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

এই বর্তমান সময়ে সস্তা ফোনের দিক থেকে চীনের ফোন ছাড়া ভারতীয় গ্রাহকদের পাশে অনেক কম বিকল্প আছে। বর্তমান সময়ে ভারতীয় বাজারে শাওমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো’র মতো চাইনা ব্র্যান্ডের কবজা আছে। ভারতীয়দের মধ্যে এই কোম্পানি গুলো অনেক জনপ্রিয়ও। মিডিয়াম এবং প্রিমিয়াম রেঞ্জের ফোনে চীনের কোম্পানি গুলো ভারতের বাজারে আধিপত্য বিস্তার করেছে। 
তবে এবার সেটি হয়তো ধীরে ধীরে  অস্তমান হতে চলেছে ।চীনের কোম্পানিগুলো এমত অবস্থায় একটু চিন্তায় পরে গেছে কারণ তাঁরা জানে যে, ভারতের বাজারে জিও যদি ফোন লঞ্চ করে তাহলে বাজারের অধিকাংশ জুড়ে জিও ফোন এককথায় রাজ করতে পারে । টেলিকমের বাজারে নয়া দিগন্ত আনার জন্য সবাই জিওর ইতিহাস সম্বন্ধ্যে জানে। আর এবার যদি স্মার্টফোনের বাজারে জিও গুগলের সাথে একসাথে বাজার ধরতে নামে তাহলে আরেকটি  বিপ্লব ঘটতে পারে ত বলাবাহুল্য । এই সময় চীনের প্রতি ভারতীয়দের ক্ষোভ আর চীনের সামগ্রী বহিস্কারের অভিযান চলছে। আর সেই কারণে বর্তমান সময়ে জিও আর গুগল মিলে যদি সস্তা ফোন লঞ্চ করে তাহলে জিও-র জন্য সেটা খুবই লাভজনক হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্যামসাং নিয়ে আসলো খুবই সস্তায় এবং বড় ডিসপ্লের সাথে অ্যান্ড্রয়েড মোবাইল ।। Samsung G A01 Core

ওয়ানপ্লাস থেকে ওয়ানপ্লাস এবং ওয়ানপ্লাস থেকে অন্য ফোনে ডেটা ট্রান্সফার করার উপায়___

।। দুর্দান্ত পারফরম্যান্স এবং দুর্দান্ত ক্যামেরার সাথে নতুন কিছু অসাধারণ কালারের সাথে Samsung লঞ্চ করলো Samsung Galaxy Note 20 ।।

।। 'মোস্ট অ্যাওয়ার্ডেড স্কুটার অফ ইন্ডিয়া' তকমাও পাওয়া TVS NTORQ 125 এর নতুন এডিশন লঞ্চ হলো RACE EDITION ।।

আসুন,আজকের আমরা জেনে নেব ২০০ টাকার কম কোন প্রিপেড প্ল্যানগুলি আছে এবং তাদের সময়সীমা কতদিনের

"২০২৪ সালে নতুন মোবাইল লঞ্চ: সেরা ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির সাথে বাজারে আসছে একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন"