শ্রাবণ মাসেই কেনো শিব পূজা হয় ধুমধাম করে ???
শ্রাবণ মাসে অনেকেই শিবের আরাধনায় মেতে ওঠেন ৷ শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালে অনেকেই ৷ সংসার সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে শ্রাবণ মাসভর । ঈশ্বরের সেরা শিব !
পুরাণ মতে এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন শিব ৷ বিষ পানের ফলে তাঁর সারা শরীর নীল হয়ে যায় ৷ সেই কারণেই তাঁর মাথায় জল বা দুধ ঢেলে পুজো করা হয় ৷ শ্রাবণ মাসের প্রতিদিনই এই আচার পালন করা হয় ৷ তবে যে হেতু সোমবার শিবের বার বলেই পরিচিত, তাই সোমবারেই বিশেষ পুজো হয় ৷ শ্রাবণ মাসের ৪টি বা ৫টি সোমবার ধূমধাম করে পুজো করা হয় ৷
শিবের পুজোয় কোনও জাতি বা লিঙ্গের বিভেদ নেই ৷ পুরুষ ও মহিলা সমানভাবে পুজো করে মহাদেবকে ৷ প্রচলিত মতে শিবের মতো স্বামীর কামনা করেন মহিলারা ৷ তাই অবিবাহিত মহিলারা অধিকাংশ ক্ষেত্রেই শিবের মতো 'বরের' আশায় এই পুজো করে থাকেন ! অন্যদিকে পুরুষরাও নিজেদের সুখ সমৃদ্ধির জন্য পুজো করে থাকেন ৷
তবে শ্রাবণে শিব পুজোর পিছনে সমাজবিজ্ঞানের কিছু ব্যখ্যা রয়েছে ৷ শিব মানেই সৃষ্টি ৷ শ্রাবণ মাসে বৃষ্টি হয়, উর্বর হয়ে ওঠে জমি। যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় এই শ্রাবণ মাস অন্যদিকে পশুপাখিদের মিলনের সময় এই মাস ৷ সেই কারণে অধিকাংশ পার্কগুলো এই সময় বন্ধ থাকে ৷ শিব সৃষ্টির প্রতীক ৷ তাই এই মাসে তিনি পূজিত হন ৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন